স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম দেশের মধ্যবিত্তদের জন্য সুখবর, মোদী সরকার দিতে চলেছে বড় উপহার
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
নয়া দিল্লীঃ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার (Modi Sarkar) মধ্যবিত্তদের জন্য একটি বড়সড় উপহার দিতে চলেছে। সরকার এখন মধ্যবিত্তদের (Middle Class) জন্য নতুন করে স্বাস্থ পরিষেবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই পরিষেবা তাঁদের জন্য হবে, যারা এখনো পর্যন্ত কোন পাবলিক হেলথ কেয়ারের আওতায় পড়েনি। সংবাদ সংস্থা পিটিআই অনুযায়ী, নীতি আয়োগ (Niti Ayog) এই পরিকল্পনার রূপরেখা তৈরি করে নিয়েছে। এই নতুন স্বাস্থ পরিষেবায় তাঁদের যুক্ত করা হবেনা, যারা আগে থেকেই আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের সুবিধা ভোগ করছেন। আপনাদের জানিয়ে রাখি, আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা সেই সমস্ত দরিদ্র মানুষেরা নিচ্ছে, যারা নিজে থেকে ভারত কোনরকম স্বাস্থ বীমা করাতে পারবেননা। নীতি আয়োগের পরামর্শদাতা (স্বাস্থ) অলোক কুমার বলেন, ‘ দেশের প্রায় ৫০ শতাংশ জনসংখ্যা এখনো পর্যন্ত কোন সার্বজনীন স্বাস্থ পরিষেবার সাথে যুক্ত নয়। আর সেই সব মানুষদের থেকে হাতে গোনা কিছু টাকা নিয়ে তাঁদের স্বাস্থ পরিষেবার সাথে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। এই প্রকল্প মিডিল ক্লাসদের স্বাস্থের দেখভাল করবে।”
File Pic অলোক কুমার বলেন, মিডিল ক্লাস মানুষদের যদি দেশে উন্নত স্বাস্থ পরিষেবার নির্মাণের জন্য ২০০ থেকে ৩০০ কোটি টাকা দিতে হয়, তাহলে তাঁরা কোন সমস্যায় পড়বেনা। এই যোজনা কার্যকর হবে বলেন আশা করেন উনি। আপনাদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (আয়ুষ্মান ভারত) অনুযায়ী, মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ সুবিধা পায়। এই যোজনা দরিদ্র মানুষদের জন্য আর এই যোজনা অনুযায়ী ৫ লক্ষ টাকার বীমা পাওয়া যায়। যদিও সরকার মধ্যবিত্তদের জন্য এরকম কোন প্রকল্প চালু করেনি। তবে এই নতুন প্রকল্পের মাধ্যমে এই প্রথম দেশের মধ্যবিত্তরা হেলথ কেয়ারের সুবিধা নিতে পারবে।
ভারতীয় সেনাবাহিনীর ভয়ে এখন ভীত জঙ্গিরা।সেনা অফিসাররা জানিয়েছেন যে, জঙ্গিরা এখন পাহাড়ি রাস্তার বদলে জনপথই ব্যবহার করছে।পাখরপোরাতে একটি ধর্মস্থানে বহু মানুষ যাতায়াত করেন। সেই ভীড়েরই সুযোগ নিচ্ছে জঙ্গিরা। ওই এলাকার রাস্তায় ব্যারিকেড বসানোর প্রস্তাব দিয়েছিল সেনা। কিন্তু এই প্রস্তাবে রাজি হয়নি রাজ্য সরকার।জঙ্গিদের খোঁজে উত্তর কাশ্মীরেও ব্যাপক তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। কাশ্মীরে 'তোরা বোরা' নামে পরিচিত বাদগামের পাখরপোরাতেও বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে চার জইশ জঙ্গি। গোয়েন্দাদের মতে, এই এলাকার গভীর জঙ্গল অনেকটা তোরা বোরার গুহার মতোই। আল কায়দা নেতা ওসামা বিন লাদেন এই গুহার গোলকধাঁধাতেই দীর্ঘ দিন আত্নগোপন করেছিল বলে তাঁদের দাবি।এটাই বলেছেন সেনা অফিসাররা।জঙ্গিরা ক্রমশ দক্ষিণ কাশ্মীর থেকে উত্তর কাশ্মীরের দিকে পালিয়ে যাচ্ছে বলে দাবি পুলিশ ও সেনাদের। কারণ দক্ষিণ কাশ্মীরে বাড়ছে বাহিনীর সংখ্যা। সেনা অফিসারদের মতে, স্থানীয় মানুষদের একাংশের সাহায্যে দক্ষিণ কাশ্মীরের বড়ো বড়ো বাগিচা ও নির্মীয়মান বাড়িতে গ্রীষ্মে আশ্রয় পেয়েছিল জঙ্গিরা। কিন্তু এখন দক্ষিণ কাশ্মীরে থাকা তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়ি...
ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদকে (Chandrashekhar Azad) হায়দরাবাদে গ্রেফতার করে নেওয়া হয়েছে। অনুমতি ছাড়াই CAA এবং এনআরসির বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য রবিবার তেলেঙ্গানা পুলিশ চন্দ্রশেখরের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। Sangbad Pratidin হায়দ্রাবাদ পুলিশ জানিয়েছে, চন্দ্রশেখর আজাদ এর নেতৃত্বে বিনা অনুমতিতেই লঙ্গড় হাউস থানার সীমানায় বিরোধ প্রদর্শন চলছিল। যার জন্য হায়দ্রাবাদ পুলিশ পদক্ষেপ নিয়ে চন্দ্রশেখর আজাদকে পুলিশি হেফাজতে নেয়। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, ভীম আর্মি প্রধান আদালত থেকে শর্তসাপেক্ষে মুক্তি পেয়ে বাইরে আছেন। এর আগে বুধবার চন্দ্রশেখরও দিল্লির শাহীনবাগে চলমান আন্দোলনে পৌঁছেছিলেন। তিনি সেখানে বিক্ষোভকারীদের উদ্যেশে উস্কানি মূলক ভাষণ দেন। তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়ায়ও গিয়েছিলেন, যেখানে CAA নিয়ে ব্যাপক উপদ্রব হয়েছিল এবং সরকারি সম্পত্তিতে আগুন লাগানো হয়েছিল। ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে জামে মসজিদের নিকটে CAA এর বিরুদ্ধে আজাদ উস্কানি মূলক মন্তব্য করেছিলেন। জামা মসজিদের সামনে আজাদ যে ভাষণ দিয়েছিলেন তার জন্য উনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দাঙ্গা উস্কে দেওয়ার, সরক...
Comments
Post a Comment